Header Ads Widget

Responsive Advertisement

এবার টাকা কামানো যাবে হোয়াটসঅ্যাপ থেকেও!


বর্তমান সময়ে অনলাইন দুনিয়ায় অনেকে আছেন কোটি টাকার উপরেও আয় করে থাকেন। ইউটিউব-ফেসবুকের পাশাপাশি এবার আয় করা যাবে হোয়াটসঅ্যাপ থেকেও।

তবে কথা আছে! সব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ থেকে আয়ের সুযোগ পাবে না। সম্প্রতি এই ম্যাসেজিং অ্যাপটি ক্যাশব্যাক ফিচার নামে নতুন একটি সুবিধা চালু করেছে। মূলত যেসব ব্যবকারী বিভিন্ন কাজের জন্য হোয়াটসঅ্যাপকে পেমেন্ট করে থাকেন, তাদের জন্য এই সুবিধা চালু হয়েছে। তারা এখন থেকে পেমেন্টের উপর নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্যাশব্যাক হিসেবে পাবেন।


আরও পড়ুন

১ নভেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

ইউপিআই ট্রানজেকশনের মাধ্যমে ব্যবহারকারীরা এই অর্থ পাবেন। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়টিতে পাওয়া যাবে।

প্রযুক্তির খবর রাখা ওয়েবসাইট ওয়াবইটাইনফো বলছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি অল্প কয়েকজন ব্যবহারী উপভোগ করতে পারবে। সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই ক্যাশব্যাক অফার থাকছে না।

ভারতীয় একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী জানিয়েছেন, তিনি কাজের জন্য পাঁচটি নম্বরে পেমেন্ট করেছেন। প্রতিটি পেমেন্টের জন্য ৫১ রুপি করে দেওয়া হয়েছে। পাঁচটি নম্বরে পেমেন্টের জন্য মোট ২৫৫ রুপি তিনি পেয়েছেন।

ক্যাশব্যাক পাওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে তাকে নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে অভিনন্দন জানানো হয়।


Post a Comment

0 Comments